বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আলোচনা ও পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২২ ইং
আলমডাঙ্গায় আলোচনা ও পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঙচিল ও সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা সভা ও পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা ও কবিতা পাঠের আবৃতি অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও কবি জামিরুল ইসলাম খান জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি ওমর আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কবি আ.ফ.ম সিরাজ সামজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, কবিতা আবৃতি করেন, কবি হামিদুল ইসলাম, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান, সদস্য ও কবি মহসীনুজ্জামান চাঁদ, সিদ্দিকুর রহমান, আলতাফ হোসেন, মিজানুর রহমান, আহার আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত