সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় শহীদ শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় শহীদ শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা স্পোটিং ক্লাবের আয়োজনে শহীদ শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সড়াবাড়িয়া একাদশ বাঘাডাঙ্গা একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকেলে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রথমার্ধে সড়াবাড়িয়া একাদশ গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে আরও ১টি গোল করে দলকে ২-০ গোলে লিড নেয় সড়াবাড়িয়া একাদশ। আর কোনো গোল না হওয়ায় সড়াবাড়িয়া একাদশ ২-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হেয়ার প্রসেসিং সমিতির সভাপতি হাসিবুজ্জামান শহীদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিক উর রহমান। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গার সাবেক কিংবদন্তী ফুটবলার কাওছার আলী, আশুব্বার রহমান বাবু, রেজাউল করিম মিণ্টু, শওকত আলী, আ. হাকিম, সাজিদুল ইসলাম মিঠু, কামরুজ্জামান রানা, নজরুল ইসলাম, জামাত আলী, রফিকুল ইসলাম, সিএনএন বাংলার দামুড়হুদা প্রতিনিধি সালাউদ্দিন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন প্রিন্স সাজ্জাদ, নাইমুর ও নাসিম। খেলার ধারাভাষ্যকার ছিলেন আতিয়ার রহমান ও আবু সুফিয়ান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড