বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ওলামা পরিষদের দুই বছর মেয়াদী কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২২ ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ওলামা পরিষদের দুই বছর মেয়াদী কমিটি গঠন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ওলামা পরিষদের দুই বছর মেয়াদী ৬ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার যোহর নামাজের পর আন্দুলবাড়ীয়া বাজারস্থ বায়তুল মানার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শাহজামাল। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহসভাপতি মাওলানা আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, নবনির্বাচিত কমিটির সভাপতি হযরত মাওলানা জুবায়ের খান, সাধারণ সম্পাদক হযরত মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হাসান, দপ্তর সম্পাদক মাওলানা মামুন অর-রশীদ, অর্থ-সম্পাদক মসওলানা আব্দুল্লাহ ও প্রচার সম্পাদক মাওলানা আবুল হাসান।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার