বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ায় মীর শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২২ ইং
জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ায় মীর শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মীর শহীদুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মন্ত্রিপরিষদ বিভাগের অধীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পাওয়ায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স-এর নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা কলেজপাড়ায় মীর শহিদুল ইসলামের নিজ বাড়িতে চেম্বার নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহসভাপতি শাহরিন মাালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম লার্জ, পরিচালক তসলিম আরিফ বাবু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, কামরুল ইসলাম হীরা, সালাউদ্দিন মিঠু, সদস্য শিশির ইসলাম, আহসান উল্লাহ, জয়নাল আবেদীন ক্যাপ, চেম্বারের সচিব খাইরুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, মোহনা বন্ধু সমিতির সম্পাদক শামসুজ্জোহা শাবু প্রমুখ। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী মীর শহীদুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গত রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়ার পর মীর শহিদুল ইসলাম তাঁর নিজ বাড়ি আলমডাঙ্গায় স্বজনদের সাথে দেখা করতে আসেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার