মেহেরপুরে লিচু বাগান থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলার ময়ামারি সড়কে জামাল ফকির (৫৫) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ইজিবাইক চালক জামাল ফকির গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ময়ামারি সড়কের পাশে খায়রুল ইসলামের লিচু বাগানের মধ্যে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ইজিবাইক চালক জামাল ফকিরের লাশ উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘঠনাস্থলে পৌঁছে লাশের পাশে নেশা-সামগ্রী দ্রব্য দেখতে পায়। নেশা করার সময় হার্ট অ্যাটাকে জামাল ফকিরের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
কমেন্ট বক্স