মেহেরপুরে লিচু বাগান থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-09-09 ইং
মেহেরপুরে লিচু বাগান থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলার ময়ামারি সড়কে জামাল ফকির (৫৫) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ইজিবাইক চালক জামাল ফকির গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ময়ামারি সড়কের পাশে খায়রুল ইসলামের লিচু বাগানের মধ্যে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ইজিবাইক চালক জামাল ফকিরের লাশ উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘঠনাস্থলে পৌঁছে লাশের পাশে নেশা-সামগ্রী দ্রব্য দেখতে পায়। নেশা করার সময় হার্ট অ্যাটাকে জামাল ফকিরের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)