বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘মানবতার জন্য’ সংগঠনের উদ্যোগে মাগুরায় বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২২ ইং
‘মানবতার জন্য’ সংগঠনের উদ্যোগে মাগুরায় বৃক্ষরোপণ
প্রতিবেদক, তিতুদহ: ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, গড়ব সবুজ বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে চুয়াডাঙ্গার ‘মানবতার জন্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে ৫০ প্রজাতির ফলজ, ভেষজসহ সুগন্ধী ফুলের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ‘মানবতার জন্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সাগর হোসেন, সদস্য সাব্বির হোসেন লিমন, সোলায়মান হোসেন, মাগুরা জেলা শাখার আহ্বায়ক মিনহাজ রহমান, যুগ্ম আহ্বায়ক সুজন শরীফ, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক জিয়াউল হাসান আমিন, চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক শাহেদ আহমেদ ইমন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব শাহরিয়ার রাতুল, সদস্য আরফিন রাজু প্রমুখ। এসময় ক্যাম্পাসে কয়েকটি গাছ লাগানো হয়, এবং গাছ লাগানোর বিষয়ে সচেতন বিষয়ক আলোচনা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহিন সরকার বলেন, গাছ লাগানো আমাদের জন্য অত্যান্ত জরুরি, তাই আমাদের সকলকে বেশি বেশি গাছ লাগানো উচিত।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার