বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুক আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুক আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় একাধিক মামলার আসামি ফারুক হোসেনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার বেলা ৪টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ফারুক হোসেন (৪৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গাংপাড়ার মৃত মসলেম শেখের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ৪টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ তাকে আটক করে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, আটককৃত ফারুক হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। বুধবার ১কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার