বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় প্রতিবন্ধী মাদকাসক্ত ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধির লক্ষে র‌্যালি ও কর্মশালা

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় প্রতিবন্ধী মাদকাসক্ত ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধির লক্ষে র‌্যালি ও কর্মশালা
প্রতিবেদক,কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বাংলাদেশ প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক মর্যাদা বৃদ্ধি ও অধিকার নিশ্চিতের করণের লক্ষে সচেতনামূলক র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবীণ ও একসময় মাদকাসক্ত ছিলো, কিন্তু মাদক থেকে সরে এসেছেন এমন ব্যক্তিদের সমন্নিত উন্নয়ন প্রকল্প (ঝউউই) বাংলাদেশ কারিতাস খুলনা অঞ্চল র‌্যালি ও কর্মশালার আয়োজন করে। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালক পুরোহিত কার্পাসডাঙ্গা ক্যাথলিক মিশনের ফাদার লাভলু সরকার, দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, দামুড়হুদা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ইউপি সচিব মহিউদ্দীন, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সাজিবার রহমান, মাহবুবুর রহমান, নুর মোহাম্মদ ভগু, সিরাজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনাসভা শেষে প্রধান অতিথি ৭জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিবন্ধি নারী ফোরামের সভানেত্রী বাসবী মন্ডল ও সমন্নিত উন্নয়ন কমিটির প্রচার সম্পাদক আহসান হাবীব।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার