সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় চোরাই গরু উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় চোরাই গরু উদ্ধার
প্রতিবেদক কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর পশ্চিম পাড়া থেকে একটি চোরাই গরু উদ্ধার করেছে উৎসুক জনতা। গত রাত ১২ টার দিকে গরুটি উদ্ধার করে গ্রামবাসী।! চোরচক্রটিকে জনতা ধাওয়া করলে গরু ফেলে দৌড়ে ভৈরব নদীর পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জনতা গরুটি উদ্ধার করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ীঁতে খবর দিলে পুলিশ ফাড়ীঁর এএসআই মোসলেম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে গরুটি উদ্ধার পূর্বক পুলিশ ফাঁড়ীতে নিয়ে যায়। গরুটি আনুমানিক মুল্য ৭৫হাজার টাকা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গরুর মালিককে শনাক্ত করা যায়নি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড