বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
জীবননগরে ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসব প্রতিযোগিতায় সাঁতার, কাবাডি ও দাবায় চ্যাম্পিয়ন হয়েছে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। ফুটবলে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কাবাডিতে জীবননগর আলিয়া মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জীবননগর থানা মডেল পাইলট স্কুল। এছাড়া দাবার দুটি ইভেন্টে প্রথম এবং সাতারের তিনটি ইভেন্টের মধ্যে দুটিতে প্রথম এবং একটিতে দ্বিতীয় হয় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। খেলা শেষে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. মুসা বলেন, ‘আমরা খেলার জন্য শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছি। তারা ভালো খেলে বিজয় অর্জন করেছে। এটা আমাদের বিদ্যালয়ের জন্য গৌরবের।’


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার