সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিখোঁজ হওয়া স্কুলছাত্র সুজনকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার দুপরে চুয়াডাঙ্গা সদর থানায় এক স্কুলছাত্র নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন ওই স্কুলছাত্রের মা। পরে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর থানার পুলিশ। উদ্ধার হওয়া ওই স্কুলছাত্র সুজন (১৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ পাড়ার ইয়ার আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাড়ি হতে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় সুজন। পরবর্তীতে স্কুল শেষ হওয়ার পর বাড়িতে না ফেরায় তার মা বিকেলে ছেলের সহপাঠী, বন্ধু-বান্ধবসহ তার নিকট আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজতে শুরু করেন। ছেলের কোনো সন্ধান না পেয়ে গতকাল মঙ্গলবারব দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করার মাত্র তিন ঘণ্টার মধ্যেই চুয়াডাঙ্গা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান এর তথ্য ও প্রযুক্তি সহায়তায় এবং চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিবুজ্জামান ও আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী আলমডাঙ্গা থানা হতে নিখোঁজ সুজনকে উদ্ধার করেন। পরে সদর থানার পুলিশ সুজনকে তার মায়ের নিকট ফিরিয়ে দেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড