বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইজিবাইক চুরির চেষ্টাকালে চোর আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ইজিবাইক চুরির চেষ্টাকালে চোর আটক
নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গায় ইজিবাইক চুরি করে পালানোর সময় আসাদুল (৫০) নামের বকে ইজিবাইক চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। এ ঘটনায় ইজিবাইকের মালিক হাফিজ বাদী হয়ে গতকাল রাতেই সদর থানায় মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়াড় ব্রিজের কাছে ওই চুরির ঘটনা ঘটে। গ্রেপ্তার চোর আসাদুল (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত বাদশার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা জোয়ার্দ্দারপাড়ার ওমর আলীর ছেলে হাফিজুর রহমান দৌলতদিয়াড় ব্রিজের কাছে ইজিবাইক রেখে পাশের দোকানে সিগারেট নিতে যান। সিগারেট নিয়ে ঘুরে দেখেন তাঁর ইজিবাইক নিয়ে পালিয়ে যাচ্ছে আসাদুল। এসময় হাফিজুরের চিৎকারে স্থানীয়রা আসাদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রাতেই হাফিজুল বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। ইজিবাইক চোর আসাদুলকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার