বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রকাশ্যে ছুরিকাঘাতে আলমসাধু চালককে হত্যা

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২২ ইং
প্রকাশ্যে ছুরিকাঘাতে আলমসাধু চালককে হত্যা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে ছুরিকাঘাতে সবুজ হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন কোটচাঁদপুর শহরের হাইস্কুল পাড়ার আব্দুর রহিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলমসাধু চালক সবুজ স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় শহরের সলেমানপুর দাসপাড়া এলাকার শামছুদ্দিনের ছেলে আলম হোসেন সেখানে বসা নিয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে ছুরিকাঘাত করে আলম পালিয়ে যায়। সবুজকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যে, ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারী আলম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে তিনি মাদকসেবন করে আসছে। এতে কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েন তিনি। ঘটনার পর তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি। তবে স্থানীয় বলেছেন, আলম মাদকাসক্ত হলেও প্রতিবন্ধী নয়। প্রতিবন্ধী হলে সে পালানোর চিন্তা কীভাবে করে? প্রতিবন্ধী সাজিয়ে তাকে আইন দুর্বল করে বাঁচানোর চেষ্টা করা হতে পারে এমন কথা কেউ কেউ বলছেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার