বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে শিক্ষক ও সাংবাদিক ফজেরের ১১তম মৃত্যুবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২২ ইং
ঝিনাইদহে শিক্ষক ও সাংবাদিক ফজেরের ১১তম মৃত্যুবার্ষিকী পালন
প্রতিবেদক, ঝিনাইদহ: নিরক্ষরতা মুক্ত আন্দোলন ‘উদ্ভাসিত ঝিনাইদহ’র সংগঠক, শিক্ষক ও সাংবাদিক আখিফুল হক ফজেরের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। তরুণ সমাজকর্মী ফজের রামচন্দ্রপুর গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে। জানা গেছে, আখিফুল হক ফজের ২০১১ সালের ৫ সেপ্টেম্বর যশোর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ধর্মপরায়ণ ও সদালাপী ফজের বিপদে সর্বক্ষণ মানুষের পাশে দাঁড়াতেন। তিনি হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করার কিছুদিন পরই অকালে ঝরে পড়েন। ২০০২ সালে ঝিনাইদহে স্বাক্ষরতা আন্দোলন কর্মসূচি শুরু হলে তিনি ‘উদ্ভাসিত ঝিনাইদহ’ নামে একটি বই লিখেছিলেন, যা ঝিনাইদহে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মরহুমের পরিবারের পক্ষে থেকে ভাতিজা সাংবাদিক জাহিদুল হক বাবু তাঁর রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার