কুড়ুলগাছী আদর্শ কৃষক সমবায় সমিতির টাকা আত্মসাতের ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
০৬-০৯-২০২২
ইং
দর্শনা অফিস:
দামড়হুদার কুড়ুলগাছী আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেডের টাকা আত্মসাত করায় সাবেক সভাপতি সরফরাজ উদ্দীন ও সাবেক ম্যানেজার আশরাফুল হক জাকিরের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় কুড়ুলগাছী আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির বর্তমান সভাপতি মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ০৫.১১.২০২১ তারিখ দায়িত্ব গ্রহণ করি। সমিতির রক্ষিত খাতাপত্রে দেনার পরিমাণ ৫৭,৪০,৭০০/- টাকা। এর মধ্যে ১৬,৩১,৭০০/-টাকা ও অবশিষ্ট একাধিক ব্যক্তির কাছ থেকে শতকরা ২০% হারে মুনাফা দেবার শর্তে ঋণ নেওয়ার পরিমাণ ৪১,০৯,০০০/-টাকা। এ ঋণের বোঝা নিয়ে সমিতির দায়-দেনা নিয়ে সমিতি চালানো অসম্ভব। ফলে বিশেষ সাধারণ সভায় দায়-দেনা সর্ম্পকে তাদের অবহিত করা হয়। সভায় এসব দায়-দেনা পরিশোধ করার জন্য তাদের জানানো হয়।
এছাড়া জাকিরকে ২৮,৭৭,৭০০/- ঋণের টাকা সর্ম্পকে জানতে চাওয়া হয়। সব হিসাব-নিকাশ করার পর বর্তমানে তাদের দুইজন সাবেক সভাপতি সরফরাজ উদ্দীন ও সাবেক ম্যানেজার আশরাফুল হক জাকির ১৪ লাখ ৫৪ হাজার ৮৮০/- টাকা আত্মসাত বা পাওনা হয়েছে। এ বিষয় গত ১২/০৭/২২ তারিখ বার্ষিক সাধারণ সভায় উক্ত টাকা ফেরত দেওয়ার জন্য বর্তমান সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গত ০৪/০৯/২০২২ উক্ত টাকা ফেরত চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে।
এ বিষয় সাবেক সভাপতি সরফরাজ উদ্দীনের নিকট ১৪ লাখ ৫৪ হাজার ৮৮০/- টাকা আত্মসাতের কথা জানতে চাইলে,তিনি বলেন, আমরা গত ২০১৮ থেকে ২০২১ সালের ০৪/১১/২০২১ তারিখ পর্যন্ত ক্ষমতায় থাকার সকল বিল ভাউচার ও খাতাপত্র এবং ঋণের বিষয়টি বুঝিয়ে দিয়ে এসেছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে চিঠি দেয়। আমি সরফরাজ উদ্দীন ও জাকির দুইজন মিলে গত ২০/০৭/২০২২ এবং ১২/০৭/২০২২ ইং তারিখে পাল্টা উকিল নোটিশ করেছি। তার এখনো জবাব দেয়নি বর্তমান সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
কমেন্ট বক্স