বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুত্র সন্তানের জনক হলেন অনিক জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২২ ইং
পুত্র সন্তানের জনক হলেন অনিক জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক: পুত্র সন্তানের জনক হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। গত শুক্রবার ঢাকার স্কয়ার হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. রেনুমা জাহানের তত্বাবধানে ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন অনিক জোয়ার্দ্দারেরস্ত্রী ফাতেমাতুজ্জোহুরা। নতুন অতিথির নাম রাখা হয়েছে আইমান হাসান জোয়ার্দ্দার। মুঠোফোনে অনিক জোয়ার্দ্দার জানান, ‘পুত্র সন্তান ও তার মা ফাতেমাতুজ্জোহুরা সুস্থ আছেন।’ জোয়ার্দ্দার পরিবারে নতুন অতিথির আগমনে খুশি হয়ে আইমান হাসান জোয়ার্দ্দারকে শুভেচ্ছা জানিয়েছেন তার মেজো দাদু চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ছোট দাদু চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পুত্র সন্তান প্রসবকালীন সময় থেকে স্কয়ার হাসপাতালে ফাতেমাতুজ্জোহরার পাশে ছিলেন দাদু স্বাধীন বাংলা ফুটবল দলের কৃতী গোলরক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন জোয়ার্দ্দার, দাদী আফরোজা জোয়ার্দ্দার ডেজি, ফুফী শারমিন খান নিতু, ফুপ্পা মামুন খান, খালামনি ইলোরা ও ফ্লোরা, ভাইয়া আজান এবং ঈশান। সদ্য ভূমিষ্ঠ পুত্র সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাবা সাবেক ছাত্ররীগ নেতা মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার