বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২২ ইং
যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ
ঝিনাইদহ অফিস: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা ও নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলি করে হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মালেক, মুন্সি কামাল আজাদ পাননু, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু ও শাহজাহান আলী, মাহবুবুর রহমান শেখর, জিয়াউল ইসলাম ফিরোজ, আশরাফুল ইসলাম পিন্টু, নিজানুর রহমান সুজনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, গুলি করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। সমাবেশ থেকে যুবদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার