সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে রিকশা-চালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে রিকশা-চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বুজুকগড়গড়ি এসি মোড়ে ট্রেনে কেটে কুদ্দুস আলি (৪০) নামের এক রিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজুকগড়গড়ি এসি মোড়ের অদূরে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা দেখতে পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। কুদ্দুস আলি চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশান পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ‘সাংসারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় রিকশা চালক কুদ্দুস ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই মধ্যে গতকাল দুপুরে নিজ স্ত্রীর ওপর অভিমান করে বুজুকগড়গড়ি এসি মোড় রেল লাইন এলাকায় যায় কুদ্দুস। বিকেল চারটার দিকে চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে মাথা দিলে ট্রেনে কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে রেলওয়ে ফাড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মাসুদ জানান, বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার বুজুকগড়গড়ি এসি মোড়ের অদূরে খুলনাগামী ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেনে কেটে কুদ্দুস নামের এক ব্যাক্তি আত্মহত্যা করেছে। কুদ্দুসের স্বজনরা জানান সে পেশায় একজন রিকশা চালক ছিলেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ট্রেনে কেটে সে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মার্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় তার লাশ পরিবারের সদস্যরদের নিকট হস্তান্তর করা হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড