বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী বাজারপাড়া বাইতুন নূর ওয়াক্তিয়া মসজিদের শুভ উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২২ ইং
উথলী বাজারপাড়া বাইতুন নূর ওয়াক্তিয়া মসজিদের শুভ উদ্বোধন
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী বাজার পাড়ার উদ্যোগে বাইতুন নূর ওয়াক্তিয়া মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজের মধ্যদিয়ে এই মসজিদ নামাজ আদায়ের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার পরিচালন পরিষদের সভাপতি আবু জাফর, উথলী বাজার পাড়া কবরস্থান কমিটির সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, উথলী বাজার দোকান মালিক কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাংবাদিক এমএআর নয়ন, হাসান নিলয়, রাসেল হোসেন মুন্না, এইচ এম সম্রাটসহ অনেকে। মসজিদ উদ্বোধনের সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরীনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আবুজার গিফারী, সেনেরহুদা গ্রামের সন্তান মাওলানা মুফতি আব্দুল হাই সাহেব ও উথলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী ইসমাইল হোসেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার