সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২২ ইং
আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমাইল বাজারস্থ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এই জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় উপস্থিত ছিলেন আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজি মো. মোতালেব মিয়া, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলী আহাম্মদ আহসানুজ্জান মানিক, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষন মো. আলাউদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. হালিম হোসেন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাক্কা মিয়া, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য মো. ফারুক হোসেনসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড