বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তানযীমুল কুরআন মডেল মাদ্রাসার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২২ ইং
আলমডাঙ্গায় তানযীমুল কুরআন মডেল মাদ্রাসার উদ্বোধন
আলমডাঙ্গা অফিস:আলমডাঙ্গা তানযীমুল কুরআন মডেল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আলমডাঙ্গার প্রাণকেন্দ্র রিয়াদ মার্কেটের ৪র্থ তলায় বহুমুখী দ্বীন প্রতিষ্ঠার লক্ষে তানযীমুল কুরআন মডেল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস শহীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. হুমায়ন কবির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল কুরআন মডেল মাদ্রাসার ব্যবস্থপনা পরিচালক নুর মোহাম্মদ টিপু, মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা আমির হামজা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও তানযীমুল কুরআন মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ জাকারিয়া।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার