মুজিবনগরের মহাজনপুরে ছাত্রলীগের শোক র্যালি
- আপলোড তারিখঃ
৩১-০৮-২০২২
ইং
প্রতিবেদক, মুজিবনগর: শোক র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগ। গতকাল মঙ্গলবারর বিকেল চারটায় মুজিবনগরের মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমনের নেতৃত্বে র্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাজনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বিকেল পাঁচটায় মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু। এসময় বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মজনু, সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম, আজিজুল ইসলাম, আব্দুল মাবুদ প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেব লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স