বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ১০টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষণা

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২২ ইং
ঝিনাইদহে ১০টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষণা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় নামসর্বস্ব অবৈধভাবে গড়ে ওঠা ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ইতঃমধ্যে শহরের বিভিন্ন এলাকার ১০টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ করে দিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাগলাকানাই এলাকায় মাওয়া ডেন্টাল, এমএম ডেন্টাল ও সম্রাট ডেন্টাল, অগ্নিবীণা সড়কে আহম্মদীয়া ডেন্টাল, চঞ্চল ডেন্টাল, রণিসহ ৭টি ও আরাপপুর এলাকার আশা, ফজের ডেন্টাল ও স্বর্ণা ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। এসব ডেন্টাল ক্লিনিকের বৈধ কোনো কাগপত্র ছিল না। অভিযানে ডা. মিথিলা ইসলাম ছাড়াও মেডিকেল অফিসার ডা. আসিফ আহমেদ, ডা. ফয়সাল আহমেদ ও স্যানেটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ^াস উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার