বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মসজিদের পাশ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২২ ইং
আলমডাঙ্গায় মসজিদের পাশ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলায় লাল টেপ মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার হারদী ইউনিয়নের গোপালদিয়া গ্রামের জামে মসজিদের পাশ থেকে সেগুলো উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রোববার সকালে দুটি বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে সেগুলো উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ বলেন, গ্রামের জামে মসজিদের সামনে ঝোপের মধ্যে থেকে লাল টেপ মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে সেগুলো বোমা নাকি অন্যকিছু। আর সেগুলো গ্রামের মধ্যে কীভাবে এল সেটাও পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা এসেই পরীক্ষা-নিরীক্ষা করবেন। তারপর বিস্তারিত জানা যাবে।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার