সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দুই প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২২ ইং
ঝিনাইদহে দুই প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই কর্মকর্তারা অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পুরাতন ডিসি কোর্টের সামনে অবস্থিত বাগাট ঘোষ মিস্টান্ন ভান্ডারের বিরুদ্ধে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতিত অবৈধভাবে ফার্মান্টেড মিল্ক পণ্য বিক্রয় করায় মামলা দায়েরসহ বিএসটিআই আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হামদহ স্ট্যান্ডে মেসার্স শেফা ফুড বেকারিতে অবৈধভাবে বিস্কুট পণ্য বিক্রয় করায় বিএসটিআই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড