সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২২ ইং
ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের যোগদান উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা ইটভাটা মালিক সমিতি। গতকাল শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছাকালে ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দরা নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজী বজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সহসভাপতি ইকবাল মাহমুদ টিটো মিয়া, কোষাধ্যক্ষ আবিদুদ্দোজ্জা কাবল, ইটভাটা মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য খাজা নাজিমউদ্দীন শান্তি, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য আরেফিন আলম রঞ্জু, লাবলু মিয়া, হায়দার মিয়া, আব্দুল মালেক, বাবু মিয়া, আসাদুজ্জামান আকুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড