আলমডাঙ্গার খাদিমপুরে শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৭-০৮-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে খাদিমপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে খাদিমপুর ইউনিয়ন ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। খাদিমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি খালিদ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগ নেতা ও জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াসিম। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব, জনি, সাকিল, সৈয়ব, ইসাহক, ইসমাইল, সাহিন, ওয়ালিদ প্রমুখ।
কমেন্ট বক্স