সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার হাউলিতে এশিয়া ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২২ ইং
দামুড়হুদার হাউলিতে এশিয়া ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মশালা
প্রতিবেদক, দামুড়হুদা: সমাজিক সুরক্ষা কর্মসূচির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিকদের দাবি উত্থাপন প্রকল্প কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার লোকমোর্চার উদ্যোগে এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে হাউলি ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন হাউলি ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ইউসুফ আলী, উপজেলা লোকমোর্চার পরিবেশ বিষয়ক সম্পাদক মোজাম্মেল শিশির, হাউলি ইউনিয়ন ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক মজিবর রহমান, হোসনে আরা খাতুন, জিয়াউর রহমান, আক্তার আলী, মোমিনুল ইসলাম, আশরাফুল আলম, আতিয়ার রহমান, আব্দুল আজিজ, তেতুল মন্ডল, সিরাজুল ইসলাম, শাহাজান আলী, আরিফুল ইসলাম, মিলন মিয়া, বাবু মিয়া, ইছাহাক আলী, মালেক ভূইয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড