বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২২ ইং
আলমডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ আকাশ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আকাশ উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের সাহাবুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল থেকে তাকে আটক করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আকাশ মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় তাকে নিয়ে নানা গুঞ্জন ওঠে মাদক বিক্রি নিয়ে। কিন্তু বখাটে হওয়ায় তার সামনে কেউ কোনো কিছু বলতে সাহস পায়নি। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর এলাকার বন্ডবিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আকাশকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার