বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এএইচএস ফেন্ডস-২০০৬ এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২২ ইং
এএইচএস ফেন্ডস-২০০৬ এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন: এএইচএস ফ্রেন্ডস-২০০৬ এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় সার্কিট হাউজ মাঠে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় এএইচএস ফ্রেন্ডস -২০০৬ একাদশ ও মোহন মামা একাদশ অংশগ্রহণ করে। খেলায় মোহন মামা একাদশকে ২-১ গোলে হারিয়ে এএইচএস ফ্রেন্ডস-২০০৬ একাদশ জয় লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দলের মধ্যে ট্রফি তুলে দেন চুয়াডাঙ্গা আদর্শ হাই স্কুলের শ্রদ্ধেয় ফুরকান স্যার ও আনিস স্যার। খেলায় মোহন মামা একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করেন এমএইচ পলাশ ও এএইচএস ফ্রেন্ডস-২০০৬ একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করেন জার্মান প্রবাসী নুরুজ্জামান রিংকু। পরে রাত ৮টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুর্নমিলনীর আয়োজন করা হয়। অনেকদিন পর সবাই একত্রিত হয়ে উচ্ছ্বাসে মেতে উঠে। এসময় উপস্থিত ছিলেন এএইচএস ফ্রেন্ডস-২০০৬ এর সকল সদস্যবৃন্দ। এসময় আনন্দ ভাগাভাগি করতে যোগদেন মোহন মামা একাদশ এর সকল খেলোয়াড় বৃন্দ।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার