বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২২ ইং
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মজনু জামান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নূরনগর এলাকায় আসামির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার মজনু জামান (২৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ফ্রিল্যান্সিং শেখানোর জন্য ওই স্কুলছাত্রীর বাসায় যেতো মজনু জামান। পরে স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। পরে ওই স্কুলছাত্রী মজনু জামানের পূর্বের স্ত্রী সন্তানসহ বিয়ের বিষয়ে জানতে পেরে মজনুর থেকে দূরে সরে যায়। এ ঘটনায় মজনু ক্ষিপ্ত হয়ে গতকাল স্কুলে যাওয়ার সময় ওই স্কুলছাত্রীর শ্লীলতাহানি করাসহ হুমকি ধামকি দেয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে সদর থানার মামলা করলে গতকাল বিকেলেই সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিবুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নূরনগরে অভিযান চালিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেন। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার