শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বেলগাছিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান গাঁজাসহ আটক দুজনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০২২ ইং
চুয়াডাঙ্গার বেলগাছিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান গাঁজাসহ আটক দুজনের জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৮৩৪ গ্রাম গাঁজা উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়ার আফসার উদ্দিনের স্ত্রী মর্জিনা খাতুন (৫৭) ও একই এলাকার মৃত নুর হোসেন মণ্ডলের ছেলে মোশারফ হোসেন (৪৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে বেলগাছি মুসলিম পাড়ায় অভিযান চালান। এসময় মর্জিনা খাতুনের বাড়ি থেকে ৮২০ গ্রাম গাঁজাসহ এবং মোশারফ হোসেনের বাড়ি থেকে ১৪ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মর্জিনা খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ শ টাকা জরিমানা করেন। একইসাথে মোশারফ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত