সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাল টাকাসহ ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার দুই ভুয়া সাংবাদিক আটক

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২২ ইং
জাল টাকাসহ ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার দুই ভুয়া সাংবাদিক আটক
ঝিনাইদহ অফিস: জাল টাকাসহ ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার পরিচয়দানকারী দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শরিষাঘাটা গ্রামের বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২২ হাজার ৫ শ টাকার জাল নোট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছেন- ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুনপাড়া গ্রামের আবু বকর খানের ছেলে সাইদ খান ও মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকার কালুপাড়া গ্রামের ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান। গতকাল মঙ্গলবার বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মোহাম্মদ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত ব্যক্তিরা প্রথমে নিজেদের ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। বিজিবি কর্তৃক তাদের আচরণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র দেখাতে বললে তারা ভুয়া পরিচয়পত্র দেখান। একপর্যায়ে তারা ভুয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে বিজিবির কাছে স্বীকার করে। এরপর তাদের দেহ তল্লাশি করে জাল টাকা, ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। বিজিবি সূত্র জানায়, সাংবাদিক পরিচয় দিয়ে তারা সীমান্ত এলাকায় জাল টাকার কারবার করত। পুলিশের গোয়েন্দা সূত্রে বলা হয়েছে, ঝিনাইদহের বিভিন্ন স্থানে বর্তমান সাংবাদিক পরিচয় দিয়ে অপরাধীরা মাদক, জাল টাকা ও সোনা চোরাচালান করছে। কিছু যুবক সাংবাদিকতার নামে বিভিন্ন ক্লিনিক, বেসরকারি হাসপাতাল, ইটভাটা, পুকুর খনন ও মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজী করে যাচ্ছে। এই চক্রটি পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট এবং বিআরটিএ অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে অন্যের কাজ নিজের বলে করছেন বলে পুলিশের ডিএসবি অফিস সূত্রে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড