বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২২ ইং
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ঝিনাইদহ অফিস: জ্বালানি তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পণ্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মর্ডান মোড় থেকে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পাপপু, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ^াস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, এনামুল কবীর মুকুলসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, ভারতের এই সেবাদাশ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। সরকারের মন্ত্রী এমপিরা আউলায়ে গেছে। তাদের লাগামহীন ও দেশবিরোধী কথায় প্রমাণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে ইজারা দিয়েছে। তিনি বলেন, রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে ভারতের তাবেদারী করার জন্য নয়। মজিদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে হাসিনা সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার