সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যদের পুনর্মিলনী

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২২ ইং
ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যদের পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অবস্থানরত চুয়াডাঙ্গার আইনজীবীদের সংগঠন ‘চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি, ঢাকার সদস্যদের মধ্যে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ওই সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে এস.এম. আরিফুল ইসলামকে সভাপতি এবং শাহাবুল আলম চৌধুরীকে সাধারন সম্পাদক করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে, মাজেদুর রহমান গোলাম ফারুক, রেজাউল হক (রেজা বিশ^াস), যুগ্ম সাধারন সম্পাদক শফিউল আলম (চন্দন), হামিদুল ইসলাম, ফারুক নেওয়াজ মনি, ট্রেজারার নিয়ামুল কবীর (জোহা), সাংগঠনিক সম্পাদক মুনতাসির শাহীন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (ছোটন), আইন সম্পাদক হেমায়েত উল্লাহ (বেল্টু), প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, উপ প্রচার সম্পাদকআফরোজা নাসরিন, মাজহারুল ইসলাম মিঠু, সমাজ কল্যান সম্পাদক সাহেব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাঈদ, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা রহমান শিল্পী, ক্রীড়া সম্পাদক মিল্টন আলী, সাংস্কৃতিক সম্পাদক রাবেয়া সুলতানা রিতা নির্বাচিত হন। এছাড়া এ কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রোনা নাহরিন (এ্যানি), গোলাম মাহবুব, তরিকুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন রানা, ইকবাল হোসেন মুকুল, মৌসুমী শারমিন, শাহারিয়ার কবীর, এস.এম জাকির হোসেন, শারমিন আক্তার শিলা ও সাইফুল বারী সাদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড