বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকবাংলা দোকান মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দিলেন রাজীব শেখ

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২২ ইং
ডাকবাংলা দোকান মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দিলেন রাজীব শেখ
প্রতিবেদক, ডাকবাংলা: আগামী ২১ সেপ্টেম্বর ডাকবাংলা দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজিব শেখ পুনরায় সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে দোকান মালিক সমিতির অফিস কক্ষে নির্বাচন কমিশনারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সহযোগীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে সাধারণ সম্পাদক প্রার্থী রাজীব শেখ বলেন, ‘আমি দীর্ঘদিন থেকেই ডাকবাংলা বাজারের দোকান মালিকদের সুখে-দুখে পাশে আছি। সুতরাং সুষ্ঠু-অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী। আবারও ডাকবাংলা বাজারের দোকান মালিক সমিতির নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন ইনশাআল্লাহ।’


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার