বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২২ ইং
দামুড়হুদায় জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল
প্রতিবেদক, দামুড়হুদা: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে দামুড়হুদায় জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে দামুড়হুদা উপজেলা ডাকবাংলা চত্বরে এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ মল্লিকের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ঝণ্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মধু ও দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ আজম সদুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা আশরাফুল, আব্দুল ওয়াহেদ, আসাদুল হক ও রিপন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের গাড়ি বহরে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির নেতা আমিরুল ইসলাম। দোয়া মাহফিল শেষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলমের হাতে হাত দিয়ে বিভিন্ন দল থেকে আগত নেতা-কর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার