সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশু ধর্ষণ মামলায় শিপন মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২২ ইং
শিশু ধর্ষণ মামলায় শিপন মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে চার বছরের শিশু ধর্ষণ মামলায় শিপন মণ্ডল নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা করে নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামে শিপন মণ্ডল প্রতিবেশী ৪ বছরের শিশুকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে নির্যাতনের কথা বলার পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিনই শিশুটির দাদা বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল সোমবার আদালত অভিযুক্ত শিপন মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। একই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়। শিপন মণ্ডল শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামের আজিবর মণ্ডলের ছেলে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড