বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর জরিমানা

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২২ ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর জরিমানা
সমীকরণ প্রতিবেদন: অবৈধভাবে সার মজুদ রাখায় মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাদিয়াপাড়ায় আকরাম হোসেন নামের এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আকরাম হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামে মধ্যপাড়ার আতিয়ার হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আকরাম হোসেন দীর্ঘদিন সারের লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালিত করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানমের নেতৃত্বে অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা আইনের ২০১৮ সালে ৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন ও গাংনী থানা পুলিশের একটি উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার