শ্রদ্ধা, প্রশংসা ও অশ্রুসিক্ত ভালোবাসায় চুয়াডাঙ্গা ছাড়লেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম
- আপলোড তারিখঃ
২৩-০৮-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীদের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম সেবা। গতকাল সোমবার দুপুর ১২টায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম-বিপিএম-সেবা চুয়াডাঙ্গা ছেড়ে নতুন কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম গত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলায় যোগদান করেই তাঁর কর্মগুনে আলো ছড়িয়ে তিনি জয় করেছেন চুয়াডাঙ্গা জেলাবাসীর মন। তাইতো বিদায় বেলায় ভাসলেন শ্রদ্ধা, প্রশংসা, আবেগ ও ভালোবাসায়। সিক্ত হলেন সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের বাসভবন থেকে বিদায়ী পুলিশ সুপারকে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুলিশ সুপারকে বসিয়ে সামনের দুই পাশের ফুলের রশি ধরে পুলিশের সদস্যরা টেনে পুলিশ সুপারের বাসভবন থেকে পুলিশ পার্ক লেন রোড (এসপি গলি) হয়ে কোর্ট রোড সড়ক পর্যন্ত নিয়ে যায়। এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় পুলিশ সুপারকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাসসহ সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, পুলিশ লাইন, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।
মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে জেলাবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশি সেবা সাধারণ মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে নিয়েছিলেন বিট পুলিশিংসহ নানামুখী উদ্যোগ। তার সময়ে অনলাইনে নাগরিক সেবা, সিটিজেন ইনফরমেশন রিপোর্ট (ঈওগঝ) এ সর্বমোট ৩ লাখ ৬৬ হাজার ৭৭৩ জন বাড়ির মালিক ও ভাড়াটিয়ার পূর্ণাঙ্গ তথ্য হালনাগাদকরণ, পজ মেশিনের মাধ্যমে ই-ট্রাফিক ব্যবস্থা, অনলাইনে আবেদনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান, অনলাইন জিডির প্রচলন, গঠিত উইমেন সাপোর্ট সেল ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। যার সুফল পাচ্ছে চুয়াডাঙ্গাবাসী।
এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখেছেন। বিশ্বব্যাপি মহামারি করোনাকালীন সময়ে ৮ হাজার ২০৫ জন অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য ও ওষুধ সামগ্রী পৌঁছানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ। এতিম, পথশিশু, অনাথ ও প্রতিবন্ধী শিশুদের ঈদ সালামী ও নতুন জামা উপহার, প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান, খাদ্য-সামগ্রী উপহার, কন্যাসন্তান জন্মগ্রহণ করলেই পৌঁছে যাবে পুরস্কার (উন্নতমানের বেবি সেট, ফুল ও মিষ্টি) পেয়েছে ৮০৯টি পরিবার, ৩৮৪টি ভাঙা সংসার জোড়া, মোবাইল উদ্ধার, বিকাশ/নগদ-এর টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর, সাইবার বুলিং-এর শিকার নারী ও শিশুকে সহায়তা প্রদান, এচঅ-৫ প্রাপ্ত ঔঝঈ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান, মহামারি করোনাকালে বিঘ্নিত স্কুল পুলিশিং কার্যক্রম, খাদ্য যাবে বাড়ি, মাদক ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধসহ সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ইতঃমধ্যে তিনি চুয়াডাঙ্গা জেলাবাসীর নিকট পেয়েছে মানবিক পুলিশ সুপারের স্বীকৃতি। তিনি চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বারবার চুয়াডাঙ্গা শ্রেষ্ঠ জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপারের পদক রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জের নিকট থেকে গ্রহণ করেন। তিনি পুলিশ সপ্তাহ ২০২১ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম কর্মের মূল্যায়ন হিসেবেই এত প্রশংসা তিনি কুড়িয়েছেন। আপমর জনসাধারণ সবার কাছেই তিনি প্রিয় মানুষ হতে পেরেছেন বলেই তিনি জেলার মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কমেন্ট বক্স