বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার হিসেবে আব্দুল্লাহ্ আল-মামুনের যোগদান

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২২ ইং
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার হিসেবে আব্দুল্লাহ্ আল-মামুনের যোগদান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে আব্দুল্লাহ্ আল-মামুন যোগদান করেছেন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নবাগত পুলিশ সুপার তার চাকরিকালে নোয়াখালী জেলা, ঢাকা মেট্টোপলিটন পুলিশ, কুমিল্লা জেলা এবং সর্বশেষে গাজীপুর মেট্টোপলিটন পুলিশে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। কাক্সিক্ষত জনবান্ধব চুয়াডাঙ্গা গড়তে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দের সকলের সহযোগিতা কামনা করেছেন। আব্দুল্লাহ আল-মামুন বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিপিএম-সেবার স্থলাভিষিক্ত হলেন। তিনি সিআইডি, ঢাকায় পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন। এদিকে, জেলা পুলিশ চুয়াডাঙ্গা জেলার সকল সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে সদ্য যোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার