বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মৃত চিকিৎসক দেখেন রোগী!

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২২ ইং
মৃত চিকিৎসক দেখেন রোগী!
ঝিনাইদহ অফিস: পাঁচ বছর আগে মারা যাওয়া এক চিকিৎসক ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতালে রোগী দেখছেন! শুনতে আবাক লাগলেও র‌্যাবের অভিযোনে সেই মৃত চিকিৎসক আবার পালিয়েও গেছে। মৃত চিকিৎসকের নাম, পদ, পদবী ও সার্টিফিকেট ব্যবহার করে ডিএম আকরাম হোসেন নামে এক ভুয়া ডাক্তার রোগী দেখতেন। নামের সঙ্গে কিছুটা মিল থাকায় রোগী ও প্রশাসন বিষয়টি বুঝতে পারতেন না। গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ ও র‌্যাবের একটি দল রাবেয়া হাসপাতালে অভিযান চালায়। র‌্যাবের অভিযানের খবর পেয়ে ভুয়া চিকিৎসক ডিএম আকরাম হোসেন পালিয়ে যান। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানি দেবনাথ গতকাল শনিবার বিকেলে জানান, ডিএম আকরাম হোসেন দীর্ঘদিন যাবত আকরাম হোসেন দিনার নামের একজন মৃত ডাক্তারের সার্টিফিকেট নিজের দাবি করে রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’