বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রয়াত যুবদল নেতার স্মরণসভায় জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২২ ইং
প্রয়াত যুবদল নেতার স্মরণসভায় জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা যুবদলের প্রয়াত আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য সাবেক ছাত্রনেতা মরহুম খায়রুল আলমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে চাতাল মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খায়রুলের অভাব কখনও পূরণ হবার নয়। সে ছিল দলের জন্য নিবেদিত প্রাণ ও সাচ্চা জাতীয়তাবাদী। খায়রুল যখন যেখানে অবস্থান করেছে সেখানেই সে দলের জন্য কাজ করেছে। দলের জন্য তার ত্যাগ কখনও ভুলে যাবার নয়। দল নিশ্চয় খায়রুলকে চিরদিন মনে রাখবে। স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার বাবলু, জেলা বিএনপির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু ও জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা বলেন, ছাত্রদলের জন্য অনেক ত্যাগ শ্রম ছিল খায়রুল আলমের। তিনি ছাত্ররাজনীতির মধ্যদিয়ে রাজনীতি শুরু করে যুবদলে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন। সময়ের সাহসী সন্তান খায়রুল আলমের অকাল প্রয়াণে জেলা ছাত্রদল গভীরভাবে শোকাহত। স্মরণসভায় আমন্ত্রিত অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব মো. সাইফুল আলম কনক। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, অতিথি ছিলেন জেলা ছাত্রদলের ১ নম্বর সহ সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল ও আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন। আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকুর উপস্থাপনায় স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন, রকিবুল ইসলাম টগর, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, বাড়াদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আবিদ হাসান সজল, গাংনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ সবুজ, ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইমন আলী, খাদিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি আলম, সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ, আইলহাঁস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক বিশ্বাস, জামজামী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন মাহমুদ, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিথুন আহমেদ, জেহালা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহিন উদ্দীন, ডাউকি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আকছেদুর রহমান জনি, চিৎলা ইউনিয়নের দপ্তর সম্পাদক সেলিম রেজা, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ইব্রাহীম, হারদী ইউনিয়ন ছাত্রদল নেতা সাগর আহমেদ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিপুল কুমার সাহা ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি শাকিলুজ্জামান, জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, আলাউদ্দিন আলা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জীবন আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান শুভ, সদস্য রিয়াজুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, কুমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আওয়াল,নাগদাহ ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম সিয়াম, চিৎলা ইউনিয়নের সভাপতি মো. রুবেল হোসেন, ভাংবাড়ীয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আসিফ হুদা, গাংনী ইউনিয়নের সাধারণ সম্পাদক পারভেজ রহমান বাবু, বেলগাছি ইউনিয়নের সাধারণ সম্পাদক শালেক মাহমুদ নিরব, খাসকররা ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, জামজামী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাব্বী আলী, আলমডাঙ্গা পৌরসভার ১নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম, ৩নম্বর ওয়ার্ড সভাপতি শামীম আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৮নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নাইমুর রহমান শুভ ও ৫নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ। স্মরণসভা শেষে মরহুম খায়রুল আলমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দ্দার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রেদোয়ান পারভেজ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’