বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অরিন্দম চুয়াডাঙ্গার আয়োজনে নাটক ‘পূর্বকথন’ মঞ্চায়িত

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২২ ইং
অরিন্দম চুয়াডাঙ্গার আয়োজনে নাটক ‘পূর্বকথন’ মঞ্চায়িত
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে অরিন্দম চুয়াডাঙ্গার আয়োজনে মঞ্চায়ন হয়েছে নাটক `পূর্বকথন`। গতকাল শনিবার চুয়াডাঙ্গা শহীদ আলাউল হলে রাত ৮টায় এই নাটকটি মঞ্চায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, ভারপ্রাপ্ত কালচারাল অফিসার শাহাদাৎ হোসাইন, মাথাভাঙ্গা নদী বাচাও আন্দোলনের সভাপতি সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার নুরুল ইসলাম মালিক, মো. আলাউদ্দিনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৪৫ মিনিটের নাটক উপভোগের পর অতিথিরা নাটক ও এর কলাকুশলীসহ সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করে। তারা বলেন-মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এরকম মঞ্চায়ন এর বিকল্প নেই এবং মাঝেমধ্যে এরকম নাটক আয়োজনের জন্য অরিন্দমকে আহ্বান জানায়। পূর্বকথন নাটকটি রচনা করে অরিন্দমের সাবেক সভাপতি বজলুর রহমান জোয়ার্দার, নির্দেশনায় ছিলেন শামীম সাগর এবং সহকারী নির্দেশনায় ছিলেন অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত, পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অরিন্দম চুয়াডাঙ্গার সহ-সভাপতি আব্দুল মোমিন টিপু। উল্লেখ্য, মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকটি নির্মাণ করা হয় ১৯৪৭ থেকে ১৯৭১ সালের মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধের পটভূমির ওপর।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’