জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরষ্কারপ্রাপ্ত করিমা খানম আর নেই
- আপলোড তারিখঃ
২০-০৮-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরষ্কারপ্রাপ্ত দামুড়হুদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মোছা. করিমা খানম ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা বাবু পাড়ার বিশিষ্ট্য ব্যবসায়ী মৃত. খন্দকার সামসুল হুদার স্ত্রী মরহুম করিমা খানম ছিলেন একজন শ্রেষ্ঠ শিক্ষিকা। বর্তমানে স্বপরিবার তারা চুয়াডাঙ্গা কোর্টপাড়ার বাসিন্দা। আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২০’ এ সম্মাননা পেয়েছিলেন তিনি। কয়েকবার ব্রেন স্ট্রোক করা এবং বার্ধক্যজনিত কারণে তিনি মাঝে মাঝেই অসুস্থ্য থাকতেন। গত প্রায় ১৪ দিন যাবৎ তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি ভর্তি ছিলেন।
মরহুম করিমা খাতুনের ছেলে ক্রিকেট কোচ খন্দকার টুটুল বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কিছু যাবত অসুস্থ্য ছিলেন। শনিবার রাত পনে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মুত্যু হয়। আজ রোববার বাদ জোহর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে নামাযে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে।
কমেন্ট বক্স