বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ছোট দুধপাতিলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২২ ইং
দামুড়হুদার ছোট দুধপাতিলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস: দামুড়হুদায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৬৯ বোতল ফেনসিডিলসহ জাহিদ আহম্মেদ (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদ আহম্মেদ চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার মৃত শহিদুল ইসলাম কটার ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি আভিযানিক দল দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৮৬৯ বোতল ফেনসিডিলসহ জাহিদ আহমেদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর দখল হতে ফেনসিডিলসহ ১টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করে। জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত