বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২২ ইং
গড়াইটুপি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ইউনিয়নের খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সমন্বয় টিমের প্রধান সমন্বয়কারী খাজা আবুল হাসনাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ধ্বংসকারী সরকার। জোরপূর্বক ক্ষমতায় থেকে দেশকে অর্থনৈতিকভাবে দূর্বল করায় যার মূল লক্ষ্য। তাই বর্তমান সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি দলের যেকোনো সমস্যায় দলের ঊর্ধ্বতন সদস্যরা পাশে আছি সর্বদা। তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনের উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুর ইসলাম, সহসভাপতি রবিউল, সহ-সাধারণ সম্পাদক সাহাজুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন টোটন, যুবদল নেতা কামাল হোসেন মেম্বারসহ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত