বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রুইতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে টোটন জোয়ার্দ্দারকে ফুলেল সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২২ ইং
রুইতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে টোটন জোয়ার্দ্দারকে ফুলেল সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার চিৎলা হুদাপাড়া রুইতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আলমডাঙ্গার চিৎলা হুদাপাড়া রুইতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান, সদস্য আজগর আলী, শারমীন খাতুন, ইউসুফ মল্লিক, আব্দুস সাত্তার, মজিবুল হক, দাঁতা সদস্য ইনতাজুল মিয়া, শিক্ষক প্রতিনিধি রবিউল ইসলাম, রহিমা খাতুন ও আরজুল্লাহর পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নবনির্বাচিত ম্যানেজিং সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র বিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের পরামর্শে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ভূমিকা রাখা হবে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত