বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও দোয়া

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২২ ইং
জীবননগরে জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও দোয়া
জীবননগর অফিস: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের গাড়িতে ধাক্কা দিয়ে আহত করার প্রতিবাদে ও তাঁর সুস্থতা কামনা করে জীবননগর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের হোটেল থ্রি-স্টারে এ প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (অনারারী) মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন বিশ্বাস খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল ইসলাম ও দর্শনা থানা শাখার সভাপতি নুরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মমিনুল ইসলাম হানেহার, সাধারণ সম্পাদক মোসাব কাক্কা, জীবননগর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য শহিদুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান, সম্পাদক আব্দুল হান্নান, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওমেদুল ইসলাম, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তরিকুল ইসলাম, সম্পাদক রহিম শিকদার ও ইমরান হোসেন। প্রতিবাদ সভা শেষে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত